বাবা-মাকে কুপিয়ে হত্যা করল ছেলে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ২৫, ২০১৯

বাবা-মাকে কুপিয়ে হত্যা করল ছেলে



সময় সংবাদ ডেস্ক//
যশোরের চৌগাছায় পারিবারিক দ্বন্দ্বের জেরে বাবা ও মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। নিহতরা হলেন- বাবা মহিরউদ্দিন (৬৫) ও মা আয়না বেগম (৫৫)।

বুধবার দুপুর ১২টার দিকে চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে মিলনকে আটক করেছে পুলিশ। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে বাবা-মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ছেলে মিলন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মিলনকে আটক করা হয়েছে।

ছেলে মাদকাসক্ত নয়, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।

স্থানীয়রা জানান, নিহতদের বাড়ি গ্রামের অন্য বাড়িগুলো থেকে একটু দূরে ফাঁকা জায়গায় অবস্থিত। দুপুর ১২টার দিকে ওই বাড়ি থেকে চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা বাড়িতে গিয়ে মহিরউদ্দিন ও আয়না বেগমকে বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। একই সময়ে তাদের বড় ছেলে মিলনকে পালিয়ে যেতে দেখে স্থানীয়রা তার পিছু নেন।



দুপুর ১টার দিকে গ্রাম থেকে তিন-চার কিলোমিটার দূরের একটি মাঠের মধ্য থেকে ছেলেকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুজনের ক্ষতবিক্ষত রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তাদের ছেলে মিলনই হত্যা করে পালিয়ে যাওয়ার পথে গ্রামবাসীর হাতে আটক হয়। মিলন আগে থেকেই মাদকাসক্ত। প্রায়ই নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর করত। তবে তাদের ছোটভাই লেখাপড়ার জন্য বাড়ির বাইরে থাকে।

মিলন বছর পাঁচেক আগে গ্রামের খাইরুল নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। ওই মামলার আসামি হিসেবে জেলও খেটেছে।

Post Top Ad

Responsive Ads Here