সময় সংবাদ ডেস্ক//
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যৌন হয়রানির এক আতঙ্কের নাম আহসান হাবীব পলিন। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ছাত্রলীগ পরিচয়ে বিভিন্নজনকে হুমকি-ধমকি, সামাজিক যোগাযোগমাধ্যমে নারী বিদ্বেষী আপত্তিকর ও উগ্রবাদী মন্তব্য, নতুন ভর্তি হওয়া ছাত্রীদের মেসেঞ্জারে কু-প্রস্তাব এবং ছাত্রীদেরকে আপত্তিকর মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে।
পলিন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছাত্রলীগ পরিচয় দিয়ে এসব অপকর্ম চালালেও ছাত্রলীগ নেতারা জানান, ছাত্রলীগের কোন কার্যক্রমে তার অংশগ্রহণ নেই।

