নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর থানা পুলিশের অভিযানে ২৩ পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, আক্কেলপুর পৌরধীন উত্তরপাড়ার বাসিন্দা মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ রুবেল হোসেন (২৮)।
থানা সূত্রে জানা গেছে, (২৪-ডিসেম্বর) মঙ্গলবার রাত ৮ টায় আক্কেলপুর থানার ওসি মোঃ আবু ওবায়েদ এর নির্দেশনায়, থানার উপ- পরিদর্শক (এসআই) আব্দুল আলীম ও সঙ্গীয় ফোর্স সহ পৌর সদরের ৪ নং ওয়ার্ডের উত্তরপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের সময় রুবেল হোসেন কে ২৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করে থানায় নেয়া হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু ওবায়েদ বলেন, আমার এ থানায় যোগদানের মাত্র কয়েকমাস চলছে এরিমধ্যে আমার থানা পুলিশের ব্যাপক অভিযানে এ উপজেলায় ৮০ ভাগ মাদক নির্মূল করতে সক্ষম হয়েছি, ইনশাআল্লাহ আপনাদের সহযোগীতায় আসছে নতুন বছরের জানুয়ারি মাসে আক্কেলপুর উপজেলা কে মাদক মুুক্ত একটি উপজেলা ঘোষণা করতে পারবো বলে ওসি জানান।

