বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরে আভ্যন্তরিন কোন্দলে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন হত্যা, চাদাঁবাজি সহ একাধিক মামলার আসামি কবিরুল ইসলাম সিদ্দীকী।
খোজ নিয়ে জানা যায়, বিভিন্ন হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় প্রতিশোধ নিতেই কবিরের উপর এই হামলা চালিয়েছে নিহতদের স্বজনরা।
আওয়ামী লীগ নেতা রাজু, আমির আলী, বশির, কানিজ, শায়েক সহ একাধিক হত্যা মামলার চার্জশিটভূক্ত আসামী ছিলেন শীর্ষ সন্ত্রাসী কবিরুল ইসলাম সিদ্দিকী।
বিশ^স্ত সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে শান্তিপ্রিয় ফরিদপুরবাসীর নাগরিক জীবনে উড়ো চিঠি দিয়ে অশান্তির অশনি সংকেত সৃষ্টি করে শহরের কতিপয় গডফাদার। এরমধ্যে অন্যতম ছিলেন কবিরুল ইসলাম সিদ্দিকী। নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকা গডফাদারদের মধ্যে অন্যতম কবিরুল ইসলাম সিদ্দিকী ওই সময় সামনে এসে শহরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করেন। শহরের একাধিক বিশিষ্ট ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গকে উড়োচিঠি দিয়ে হুমকি দেন কবির ও তার সহযোগিরা। শুধু উড়োচিঠি দিয়েই ক্ষান্ত হননি তারা। এরপর বিএনপির এক প্রভাবশালী নেতার বাসায় বসে শহরকে অশান্ত করার জন্য গোপন বৈঠক করেন কবির সহ তার সহযোগিরা।
জানা যায়, হত্যা, চাদাঁবাজি সহ একাধিক মামলার আসামী কবিরুল ইসলাম সিদ্দিকী দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। সম্প্রতি তিনি ফরিদপুরে আসলে আভ্যন্তরিন কোন্দলের জের ধরে প্রতিপক্ষরা সোমবার সন্ধ্যায় কবিরের নিজ বাড়ির সামনে তার উপর হামলা চালায়। পওে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।