মেহেরপুরের পাটকেল পোতাই মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে ২জন আহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯

মেহেরপুরের পাটকেল পোতাই মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে ২জন আহত



মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর সদর উপজেলার বারাদী পাটকেল পোতাই মোটরসাইকেল নসিমনের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫ টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, একটি পিকআপ ভ্যানকে নসিমন ওভারটেক করার সময় মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগন আহত দুজনকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। আহতরা হচ্ছেন আলমডাঙ্গার আরশেদ আলীর ছেলে গিয়াস উদ্দিন (৫০) ও বারাদী বরশীবড়িয়ার মৃত আবু তালেবের ছেলে আমিনুল হক (৫৫)। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত গিয়াস উদ্দিনকে মেহেরপুর সদর হাসপাতাল থেকে কুষ্টিয়া সরকারি হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here