ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নের কৃষকের সরিষার মাঠে হলুদের সমারহ। এলাকার সরিষার চাষিরা জানিয়েছেন গত বছরের তুলনায় এবছর কৃষকরা উন্নত জাতের সরিষার চাষ করে বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা। এদিকে সাধুহাটি সরিষার মাঠ পরিদর্শন করেন ঝিনাইদহ সদর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান ও উপ সহকারী কৃষি অফিসার মিলন ঘোষ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান জানান খাদ্য শষ্য উদ্বৃত্তি ঝিনাইদ উপজেলা কিন্তু ডাল তেল জাতীয় ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয় এই জন্য উদ্বুদ্ধকরণের মাধ্যমে ডাল ও তেল জাতীয় ফসল চাষ করতে কৃষকদের উন্নত জাতের ডাল তেল জাতীয় উৎপাদনে আমরা উৎসাহি করে তুলছি। তা ছাড়া কৃষি বান্ধব সরকারের ভিষন মোতাবেক কৃষি বিভাগ উন্নত প্রযুক্তি ব্যবহারের পরামর্শে দেশের অর্থনৈতিক দিক যেমন মজবুত হচ্ছে তেমনি খাদ্যের ঘাটতি পুরন হচ্ছে। তিনি আরো জানান এবছর ঝিনাইদহ সদর উপজেলায় ৩ হাজার ৩ শত ৩৫ হেক্টর জমিতে উন্নত জাতের সরিষা চাষ হয়েছে। সাধুহাটির কৃষক রাসেদুল ইসলাম জানান সরিষার বারি ১৪ চাষ করেছে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

