পদ্মা পাড়ের অপেক্ষায় দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘসারী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ২৫, ২০১৯

পদ্মা পাড়ের অপেক্ষায় দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘসারী

শিমুল চন্দ্র দাস, রাজবাড়ী প্রতিনিধি-
ঘন কুয়াশার কারনে দক্ষিনাঞ্চলের গুরুত্বপূর্ন নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল মারাত্বকভাবে ব্যহত হচ্ছে। এতে ভোগান্তি পরছে হাজার হাজার যাত্রী ও চালকেরা। দেশের গুরুত্বপূর্ন এই নৌপথে বুধবারও অন্তত ১০ ঘন্টা বন্ধ ছিলো ফেরি পারাপার।


বিআইডবিøটিসি দৌলতদিয়া কার্যালয় সুত্রে জানাযায়, মঙ্গলবার রাত ১১টার দিকে কুয়াশার ঘনত্ব বেরে গিয়ে নৌযান চলাচল ঝুকিপূর্ন হয়ে পরে। এতে ঘাট কর্তৃপক্ষ ঝুকি এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষনা করে। বুধবার সকাল নয়টায় কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। 

বুধবার বিকেল পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও ১০ ঘন্টা ফেরি বন্ধের রেশ কাটেনি। দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহা সড়কের গোয়ালন্দ ফিডমিল পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলাকা পর্যন্ত যাত্রীবাহি বাস ফেরির নাগাল পেতে অপেক্ষা করছে।

এছাড়াও রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে শহরের আহলাদিপুর পর্যন্ত আরো ৬ কিলোমিটার এলাকায় এক সাড়িতে আটকে আছে পন্যবাহি ট্রাক ও কাভার্ড ভ্যান।

বিআইডবিøটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমীন জানান, কুয়াশা প্রাকৃতিক দুর্যোগ। এতে কারো হাত নেই। বেশ কয়েকদিন যাবৎ ঘন কুয়াশায় ফেরি পারাপার ব্যহত হচ্ছে। এতে কমে গেছে ফেরির টিপ সংখ্যা। তবে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় তিনি আরো জানান, মানুষের কষ্টের কথা ভেবে অগ্রাধীকার ভিত্তিতে যাত্রীবাহি বাস ও পচনশীল পন্যের ট্রাক পারাপার করা হয়।

Post Top Ad

Responsive Ads Here