ফরিদপুরে শীতার্তদের মাঝে যুবদল নেতার পিংকুর শীতবস্ত্র বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৯

ফরিদপুরে শীতার্তদের মাঝে যুবদল নেতার পিংকুর শীতবস্ত্র বিতরণ

ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সিনিয়র নেতা মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে সমবেতদের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেন। পৌরসভাসহ সদর উপজেলার ১২টি ইউনিয়নের ৫ হাজার শীর্তাত মানুষের মাঝে নিজ তহবিল থেকে এই শীতবস্ত্র তুলে দেওয়ার কার্যক্রম তিনি শুরু করলেন।   


এসময় আয়োজিত সমাবেশে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ ইব্রাহিম আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য স্থানীয় বিএনপি নেতা ইউনুস শেখ,  জেলা যুবদলের সহ-সভাপতি ও ইউপি মেম্বার শহিদুল ইসলাম শহীদ, যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলোয়ার, ছাত্রদল নেতা আওয়াল খান লালন, শুকুর আলী, আমান, সাগর  প্রমুখ।


এসময় মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু বলেন, একটি মিথ্যা দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে আটকে রাখার চেয়ে বড় জুলুম আর কিছুই নেই। তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

Post Top Ad

Responsive Ads Here