তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) থেকে :
ফরিদপুরের বোয়ালামারী পৌর সদরের হেলিপোর্ট এলাকার বেদে পল্লীতে কম্বল বিতরণ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের যুগ্ম আহবায়ক ও ফরিদপুর জেলা ওলামাদলের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ডা. শরীফুল ইসলাম শরীফ।
রবিবার (২২.১২.১৯) বিকালে অসহায় শীতার্ত বেদে পরিবারের মাঝে তিনি এসব কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালামারী লিবারেল ফ্রেন্ডস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর কৃষকদলের সদস্য সচিব সরোয়ার হোসেন চৌধুরী দুলু, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক মুন্সী সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহিদুল ইসলাম পিকুল, পৌর কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. আয়ুব আলী, তারিকুল ইসলাম তারিক প্রমুখ।
এ সময় বেদে পল্লীর প্রত্যেক বেদে পরিবারকে একটি করে কম্বল বিতরণ করা হয়।

