ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ৪ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০১৯

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ৪



জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল//
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব থানার সামনে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান নামে একজন নিহত হয়েেেছ। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানান, সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব থানার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সাথে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমান মারা যান। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


Post Top Ad

Responsive Ads Here