দেশে দারিদ্রের হার কমে ২০.৫ শতাংশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০১৯

দেশে দারিদ্রের হার কমে ২০.৫ শতাংশ

সময় সংবাদ ডেস্ক//
এক বছরের ব্যবধানে দেশে দারিদ্র্যের হার ১ দশমিক ৩ শতাংশ কমে ২০.৫ শতাংশে দাঁড়িয়েছে। গত  এই হার ছিল ২১ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে, হত দারিদ্র্যের হার কমে হয়েছে ১০ দশমিক ৫ শতাংশ, গত বছর যা ছিল ১১ দশমিক ৩ শতাংশ। 

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

কয়েক বছর ধরেই দারিদ্র্যের হার কমছে। ২০০০ সালে দারিদ্র্যের হার ছিল ৪৮ দশমিক ৯ শতাংশ। একইভাবে ২০০৫ সালে ৪০ শতাংশ, ২০১০ সালে ৩১ দশমিক ৫, ২০১৬ সালে ২৪ দশমিক ৩ ও ২০১৭ সালে দারিদ্র্যের হাম কমেছে ২৩ দশমিক ১ শতাংশ।

সরকারের নানামুখী পদক্ষেপের কারণে দারিদ্র্যের হাম কমছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, দারিদ্র্য আমাদের প্রধান শত্রু। দারিদ্র্যের হার কমায় প্রধানমন্ত্রী অনেক উৎফুল্ল। সবার ঐকান্তিক প্রচেষ্টায় দারিদ্র্যের হার কমেছে।


Post Top Ad

Responsive Ads Here