ঝিনাইদহে ভোক্তা বিষয়ক মন্ত্রনালয়ের দাবীতে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০১৯

ঝিনাইদহে ভোক্তা বিষয়ক মন্ত্রনালয়ের দাবীতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি :
সতন্ত্রভাবে ভোক্তা বিষয়ক মন্ত্রনালয় গঠনের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পায়রাচত্বরে এ কর্মসূচীর আয়োজন করে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ক্যাবের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, সনাকের সভাপতি সুরাইয়া পারভিন মলি, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, কলেজ শিক্ষক এম এ কবির, উন্নয়ন কর্মী হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। মানবাধিকার কর্মী শরিফা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা,খাদ্যে ভেজাল রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তা বিষয়ক আলাদা মন্ত্রনালয় গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Post Top Ad

Responsive Ads Here