কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম :
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এম.এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান।
মঙ্গলবার তারা গণভবনে যান।
এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং সন্দ্বীপ থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা ও চট্টগ্রাম মহানগর আ.লীগের কোষাধক্ষ্য ও সিডিএ সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম উপস্থিত ছিলেন।
এর আগে গত ৭ ডিসেম্বর সরাসরি কাউন্সিলরদের ভোটে সরাসরি কাউন্সিলরদের ভোটে এম.এ সালাম সভাপতি ও শেখ মো. আতাউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলর ছিলেন ৩৫৩ জন। তারা ভোট দিয়ে আগামী তিন বছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচিত করেন।

