সালথায় ৪ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯

সালথায় ৪ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ



আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় ৪ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের খলিশা বল্লভদি গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠিয়েছেন থানা পুলিশ। 

পুলিশ জানায়, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে একটি পুলিশ টিম  গোপন সংবাদের ভিত্তিতে খলিশা বল্লভদি কুটি মিয়া শেখের মেহেগুনি বাগানে মধ্যে জুয়া খেলার সময় ৪জনকে আটক করে। আটককৃতরা হলেন খলিশা বল্লভদি গ্রামের অশরাফ শেখ (৩৪), আওলাদ মাতুব্বার (৫০), সোনাতুন্দী গ্রামের মিরান মোল্যা (৪৫) ও উত্তর চন্ডিবর্দী গ্রামের নুরু মোল্যা (৫৫)। 

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here