সমুচিত জবাব দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ: সনজিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২২, ২০১৯

সমুচিত জবাব দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ: সনজিত


সময় সংবাদ ডেস্ক//
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুলহক নুর বহিরাগত শিবির ক্যাডারদের নিয়ে ক্যাম্পাসে হামলা ও অস্থিতিশীল করতে চেয়েছিলো বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস। এসময় সচেতন শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধ মঞ্চ স্বাধীনতা বিরোধীদের সমুচিত জবাব দিয়েছে বলে জানান তিনি।

আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ডাকসুতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী এক ফেসবুক স্ট্যাটাসে এ অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত।



সনজিত তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বহিরাগত শিবির ক্যাডারদের নিয়ে ক্যাম্পাসে হামলা ও অস্থিতিশীল করতে চেয়েছিলো নুররা, সচেতন শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধ মঞ্চ স্বাধীনতা বিরোধীদের সমুচিত জবাব দিয়েছে। এই ক্যাম্পাসে কোন স্বাধীনতা বিরোধীদের জায়গা হবে না। নুরদের নাটক সবাই বুঝে গেছে।’


সনজিতের ফেসবুক স্ট্যাটাস
এর আগে ডাকসু সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এতে নুরসহ কোটা সংস্কার আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এসময় ডাকসু ভবনে রুমের লাইট বন্ধ করে হামলার অভিযোগ করেছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী এ হামলায় অংশ নিয়েছেন। এসময় ডাকসুর সদস্য ও ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ঐতিহ্য তাদেরকে বাঁধা দিতে গেলে তাকেও শিবির আখ্যা দিয়ে লাঞ্ছিত করেন মঞ্চের নেতা-কর্মীরা।



নুরদের উপর হামলার বিষয়ে রাব্বানী বলেন, সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিরাগতদের নিয়ে ডাকসুতে জড়ো হন নুর। এসময় তাদের হাতে দেশীয় অস্ত্র, রড় ও লাঠি ছিল। পরে ডাকসু ভবনের উপর থেকে নুরের নেতৃত্বে ইট পাটকেল ছুড়তে থাকে।

নুরের উপর হামলার কথা ডাকসুর কাউকে জানায়নি বলে অভিযোগ করে রাব্বানী বলেন, ডাকসু ভিপি আক্রান্ত হলে কেন আমাদের জানায়নি। আমরা তাকে আশ্রয় দিতাম।

Post Top Ad

Responsive Ads Here