ফরিদপুরে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২৩, ২০১৯

ফরিদপুরে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু


ফরিদপুর প্রতিনিনিধি :
নদ-নদী দখল ও ভরাট রোধে সারাদেশের সঙ্গে ফরিদপুরে শুরু হয়েছে অবৈধ দখল উচ্ছেদ অভিযান । সোমবার বেলা সাড়ে ১০টার দিকে শহরের কুমার নদে বিসর্জন ঘাট এলাকায় এ অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু হয়। জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় পৌর কর্তৃপক্ষের সহায়তায় এই উচ্ছেদ কাজ ক্রম শুরু হয় ।

তবে নদী পাড়ে বসবাসরত দরিদ্র পরিবার গুলো অভিযোগ তুলে বলেন, প্রভাবশালীদের বহুতলা ভবন উচ্ছেদ না করে আমাদের উচ্ছেদ করছে। আমরা যাবো কোথায় ।

এ অভিযোগ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, সরকারের নির্দেশে সারাদেশে এ উচ্ছেদ শুরু হয়েছে । পর্যায় ক্রমে সব অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে বিষয়ে ফরিদপুর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু বলেন, দরিদ্রদের কিছু সময় দেওয়ার দরকার ছিলো। এই শীতের সময় এরা কোথায় যাবে ।

Post Top Ad

Responsive Ads Here