মঙ্গলবারের পর বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ৩০, ২০১৯

মঙ্গলবারের পর বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ!

অনলাইন ডেস্ক:-

বছরের শেষ দিনে পূর্বঘোষণা অনুযায়ী বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ম্যাসেজিং এপ হোয়াটসএপ। সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে আর কোনো উইন্ডোজ মোবাইলে সেবা দেবে না হোয়াটসএপ। পাশাপাশি পুরোনো মডেলের আইফোন এবং পুরোনো ভার্সনের এন্ড্রয়েডেও বন্ধ করে দেয়া হয়ে হোয়াটসএপ। মঙ্গলবারই (৩১ ডিসেম্বর) এসব ফোনে হোয়াটসএপের শেষদিন। এরপর হোয়াটসএপ ব্যবহার করতে চাইলে নতুন ভার্সনের কোনো বিকল্প নেই।

ম্যাসেজিং সংস্থাটি জানিয়েছে, এ বছরের ৩১ ডিসেম্বরের পর বিশ্বের সব উইন্ডোজ ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। আইওএস ৮ অথবা পুরোনো অপারেটিং সিস্টেমের আইফোনে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে হোয়াটসঅ্যাপের ব্যবহার বন্ধ হবে। এ ছাড়া অ্যান্ড্রয়েড ২.৩.৭ অথবা তার চেয়ে পুরনো সংস্করণের ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে পুরোনো অপারেটিং সিস্টেম ব্যবহারকারী গ্রাহকদের জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করেছে হোয়াটসঅ্যাপ। এতে পুরনো ফোনে হোয়াটসঅ্যাপ মুছে গেলে আর লগ ইন করার সুবিধা থাকছে না।

Post Top Ad

Responsive Ads Here