জেএসসি-জেডিসিতে ৩৩ প্রতিষ্ঠানের পাস করেনি কেউ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০১৯

জেএসসি-জেডিসিতে ৩৩ প্রতিষ্ঠানের পাস করেনি কেউ

সময় সংবাদ ডেস্ক//
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর জেএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ। জেডিসির পাসের হার ৮৯ দশমিক ৭৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯। এছাড়া ৩৩ প্রতিষ্ঠানের পাস করেনি কেউ। গতবছর এ সংখ্যা ছিল ৪৩টি। অর্থাৎ এবার ১০টি শূন্যভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান কমেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় পাশে ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।



ডা. দীপু মনি জানান, এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ২৪৩টি। তিনি বলেন, গতবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪ হাজার ৭৬৯টি। এবার বেড়েছে ৪৭৪টি।

Post Top Ad

Responsive Ads Here