ফরিদপুর ব্যানার্জি বাড়ি উৎসব পরিদর্শনে পুলিশ সুপার মো: আলিমুজ্জামান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯

ফরিদপুর ব্যানার্জি বাড়ি উৎসব পরিদর্শনে পুলিশ সুপার মো: আলিমুজ্জামান



ফরিদপুর প্রতিনিধি : 
দেশ মাতৃকার কল্যাণ ও বিশ্বশান্তিকল্পে সোমবার ১৬ই ডিসেম্বর থেকে শহরতলির ব্রাহ্মণকান্দা ব্যানার্জি বাড়িতে শুরু হওয়া সনাতন ধর্মীয় উৎসব পরিদর্শনে গেলেন ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান বিপিএম। 

শুক্রবার রাত ১০ টা দিকে তিনি এই উৎসব পরিদর্শনে গিয়ে বাঙালীর লোকায়ত সংগীত, ব্যানার্জী বাড়ির জনকল্যাণ মূলক কর্মকান্ডের উপর প্রদর্শিত সাংবাদিক বিজয় পোদ্দারের আলোক চিত্র গ্যালারী ঘুরে দেখেন। বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের সাথে আলাপ করেন। এ সময় তাকে ব্যানার্জী পরিবারের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা করেন উৎসবের আহবায়ক জেলা আওয়ামীলীগের সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক শিল্পপতি শ্যামল ব্যানার্জী।

প্রতিবছরের ন্যায় এবছরও উৎসবটি উৎযাপন হচ্ছে। সপ্তাহব্যাপী এই উৎসবের বিভিন্ন পর্বে কর্মসূচির মধ্যে রয়েছে শ্রী শ্রী গীতাযজ্ঞ, শ্রী শ্রী মহানাম কীর্তন, ব্যানার্জি পরিবারের প্রাণের ঠাকুর যুগল বিগ্রহসহ পারিবারিক অঙ্গনে কীর্তন পরিক্রমা, গীতা পাঠ, রামায়ন গান, ভাগবদ পাঠ, সনাতন ধর্মসভা, বৈদিক স্বস্তিবচন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও আলোকচিত্র প্রদর্শনী। 

আজকে অনুষ্ঠিত হচ্ছে অষ্টকালী  কীর্তন যাতে দেশের খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করছেন।

রবিবার মঙ্গল শোভাযাত্রা ও সমবেত প্রার্থনার মধ্যে দিয়ে উৎসব সম্পন্ন হবে।

Post Top Ad

Responsive Ads Here