পদ্মাসেতুতে বসল ১৯তম স্প্যান, দৃশ্যমান প্রায় ৩ কিমি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১৮, ২০১৯

পদ্মাসেতুতে বসল ১৯তম স্প্যান, দৃশ্যমান প্রায় ৩ কিমি

সময় সংবাদ ডেস্ক//
পদ্মাসেতুতে বসানো হলো ১৯তম স্প্যান '৪-সি'।সেতুর ২১ ও ২২ নম্বর পিলারে স্থায়ীভাবে স্প্যানটি বসানো হয়েছে।এর মাধ্যমে দৃশ্যমান হয়েছে সেতুর ২ হাজার ৮৫০ মিটার (২.৮৫ কিলোমিটার)। 

১৮তম স্প্যান বসানোর মাত্র সাত দিনের মাথায় বুধবার দুপুরে বসেছে এ স্প্যানটি। 

এদিন সকাল সাড়ে ৯টায় ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ ভাসমান ক্রেন বহন করে রওনা করে। সেতুর ২২ ও ২৩ নম্বর পিলারের কাছে পৌঁছায় সোয়া ১০টার দিকে। 

প্রকৌশল সূত্রে জানা যায়, নোঙর করে পজিশনিং করে ইঞ্চি ইঞ্চি মেপে স্প্যানটিকে তোলা হয় পিলারের উচ্চতায়। রাখা হয় দুই পিলারের বেয়ারিং এর ওপর। স্প্যান বসানোর জন্য উপযোগী সময় থাকায় এবং সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে হওয়ায় প্রকৌশলীরা অল্প সময়ের মধ্যেই স্প্যান বসাতে সক্ষম হন।

আগামী ২৮ অথবা ২৯ ডিসেম্বর ‘৩এফ’নম্বরের ২০তম স্প্যানটি মাওয়া প্রান্তের ১৮ ও ১৯ নম্বর খুঁটিতে বসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই সেতুর ১৪টি স্প্যান দৃশ্যমান হতে যাচ্ছে। ২০১৭ সালে একটি, ২০১৮ সালে ৫টি এবং ২০১৯ সালে এ পর্যন্ত ১২টি স্প্যান বসেছে।

Post Top Ad

Responsive Ads Here