মেহের আমজাদ,মেহেরপুর -
মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মরহুম আব্দুল কাদেরের স্ত্রী,৫ পুত্র ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার দুপুরের দিকে তিনি ইন্তেকাল করেন। এ দিন বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম রাষ্ট্রের পক্ষে মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন এবং সালাম গ্রহণ করেন। এ সময় মেহেরপুর পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবঃ আব্দুল মালেক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় সেখানে উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

