ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে মাথা ফাটল যাত্রীর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২৩, ২০১৯

ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে মাথা ফাটল যাত্রীর


সময় সংবাদ ডেস্ক//
পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ও চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস নামের দুটি পৃথক আন্তঃনগর ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে এক যাত্রী গুরুতর আহত ও অপর ট্রেনের জানালা ভেঙে চুরমার হয়ে গেছে। সোমবার ভোররাতে এ ঘটনার পর দুপুরে বগুড়ার সান্তাহার রেলওয়ে থানায় পৃথক দুটি ডায়েরি করা হয়েছে।



রেলওয়ে থানা সূত্র জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস জয়পুরহাটের আক্কেলপুরে জাফরপুর এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা ট্রেনটিতে পাথর নিক্ষেপ করে। এতে ট্রেন যাত্রী ঠিকাদার জহুরুল ইসলাম (৩২) গুরুতর আহত হন। নাটোর স্টেশনে ট্রেনটিকে জরুরি বিরতি দিয়ে আহত জহুরুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আহত ওই যাত্রী দিনাজপুরের মৃত নুরুল আলীর ছেলে।

অপরদিকে একই দিন, একই এলাকায় চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেসে দুর্বৃত্তদের ছোড়া পাথরে ট্রেনের জানালা ভেঙে যায়। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, আন্তঃনগর দুটি ট্রেনে পাথর ছোড়ার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here