ভাঙ্গায় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নকল্পে মত বিনিময় সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯

ভাঙ্গায় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নকল্পে মত বিনিময় সভা


ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ 
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার পল্লীবেড়া ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসায় বৃহত্তর ফরিদপুরের মাদ্রাসাগুলোর শিক্ষার মান উন্নয়নকল্পে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার  সকালে ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার সেমিনার কক্ষে অধ্যক্ষ মাওলানা মোঃ আবু ইউসুফ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের (প্রশাসন ও অর্থ) পরিচালক মোঃ জিয়াউল আহসান বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক (অর্থ) মোঃ আব্দুল মুকীত,মাদ্রাসার সভাপতি মোঃ আসাদুজ্জামান।  

প্রধান অতিথি হিসেবে মাদ্রাসা শিক্ষা অধিদপÍরের পরিচালক মোঃ জিয়াউল হাসান তার বক্তব্যে বলেন,মাননীয় প্রধান মন্ত্রী মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য শিক্ষার কোন বিকল্প নেই।তিনি দেশকে এগিয়ে নেওয়ার জন্য  বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মূল্যবোধ সম্পন্ন শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানান।  সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুরের মাদ্রাসার প্রধানগন,মাদ্রাসার শিক্ষকমন্ডলী,সাংবাদিকবৃন্দ প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here