বোয়ালমারীতে বিদেশী মদসহ তিনজন আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯

বোয়ালমারীতে বিদেশী মদসহ তিনজন আটক


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণি গ্রামের কিয়ামউদ্দিনের বাড়ির সামনে বোয়ালমারী-এলাংখালী সড়কের ওপর থেকে  শুক্রবার (২০.১২.১৯) রাতে এক বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। 

আটককৃতরা হলো পাশের মধুখালী উপজেলার বাগাট গ্রামের সনজিত দেবনাথ (৪০), বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের কুন্ডল সিকদার (২৮) ও পৌরসভার কামারগ্রামের কৃষ্ণ কর্মকার (২২)। এ সময় তাদের কাছ থেকে একটি এ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এসআই দিপংকর শ্যানাল বাদি হয়ে আটককৃত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১৩। 

আটককৃতদের শনিবার আদালতে চালান দেয়া হয়েছে। থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ওই তিনজনকে আটক করে। মামলা করে আসামিদের আদালতে চালান করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here