নরেন্দ্র মোদির বাসভবনে আগুন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০১৯

নরেন্দ্র মোদির বাসভবনে আগুন

সময় সংবাদ ডেস্ক//
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে আগুন লেগেছে। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এনডিটিভিসহ ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সন্ধ্যা ৭.২৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন ণিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

পরে প্রধানমন্ত্রীর দফতরের তরফে টুইট করে জানানো হয়, আগুন এখন খুবই নিয়ন্ত্রণে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, এখন পর্যন্ত হতাহতের কোনও খবর আসেনি। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

বৈদুতিক শর্ট সার্কিটের জেরে আগুন লাগে। এই এলাকাটি ‘ লোক কল্যাণ মার্গ কমপ্লেক্সের এসপিজি রিসেপশন হিসেবে চিহ্নিত’। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।

Post Top Ad

Responsive Ads Here