রোহিঙ্গাদের গুলিতে ২ র‌্যাব সদস্য আহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০১৯

রোহিঙ্গাদের গুলিতে ২ র‌্যাব সদস্য আহত

সময় সংবাদ ডেস্ক//
কক্সবাজারের টেকনাফে মুচনী ক্যাম্পে রোহিঙ্গারের গুলিতে র‌্যাবের ২ সদস্য আহত হয়েছেন। আহত র‌্যাব সদস্যদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুচনী রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ র‌্যাব সদস্যরা হলেন- কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের সদস্য সৈনিক ইমরান ও কর্পোরাল শাহাব উদ্দিন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম জানান, বিকেলে তথ্যের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারিদের আস্তানায় অভিযানে গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এতে ২ র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে প্রেরণ করা হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here