পরীক্ষার ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০১৯

পরীক্ষার ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা



ময় সংবাদ ডেস্ক//
বার্ষিক পরীক্ষার ফল খারাপ হওয়ায় নেত্রকোনার কলমাকান্দায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রুদ্র সরকার আলয় (১২) নামে একজন আত্মহত্যা করেছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। রুদ্র উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের রাখাল সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মা ও ছোট বোনকে নিয়ে আলয় মামাবাড়ি ধর্মপাশা উপজেলার মধ্যনগরে ছিল। সোমবার বিকেলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হয়। ফল আশানুরূপ না হওয়ায় সে মন খারাপ করে বাড়ি ফেরে। পরে তার চাচি তাকে পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে জিজ্ঞেস করলে কোনো উত্তর না দিয়েই আলয় ঘরে চলে যায়।

রুদ্রর চাচি জানান, আমি যখন পরিক্ষার রেজাল্ট কেমন হয়েছে জিজ্ঞেস তখন সে কিছু বলেনি তখনই বুঝতে পারি বিষয়টি। তবে আমি তাকে বলেছি এ বছর পরীক্ষার ফল ভালো হয়নি তো কি হয়েছে; মন দিয়ে পড়ালেখা কর সামনের বছর ফল ভালো হবে– এ কথা বলে আমিও ঘরে চলে অন্য ঘরে চলে যাই। পরে বিকেল গড়িয়ে রাত হওয়ার পরও আলয় ঘর থেকে বেরিয়ে না আসায় আমি আলয়কে ডাকতে শুরু করি। একপর্যায়ে আলয়ের কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা জানালা ভেঙে ভেতরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে তার গলায় মাফলার পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।

কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন কোকিল বলেন, ষষ্ঠ শ্রেণিতে রুদ্র সরকার আলয়ের রোল ছিল ১০৩। আর বর্তমানে সে যে রেজাল্ট করেছে তাতে তার রোল ১০৮ হয়েছে।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করীম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ।

Post Top Ad

Responsive Ads Here