আল্লামা আশরাফ আলীর ইন্তেকাল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০১৯

আল্লামা আশরাফ আলীর ইন্তেকাল




 সময় সংবাদ ডেস্ক//
দেশের বর্ষিয়ান আলেম জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাতে (আজ মঙ্গলবার মধ্যরাত) রাজধানীর আসগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মরহুমের জামাতা খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এ তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, বার্থক্যজনিত বিভিন্ন রোগের কারণে বেশ কিছুদিন ধরে দেশের শীর্ষ এ আলেম গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। হৃদরোগে আক্রান্ত হলে তাকে রোববার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

বর্ষিয়ান এ আলেম বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি এবং আলহাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া’র কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দেশের শীর্ষ এ আলেম কুমিল্লায় জন্মগ্রহণ করেন।


Post Top Ad

Responsive Ads Here