নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারি-বেসরকারি স্কুল, মাদ্রাসা, প্রি-ক্যাডেট ও কিন্ডারগার্টেন স্কল সহ উপজেলার ৩’শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ হাজার শিক্ষার্থী বিনামূল্যে পেল নতুন পাঠ্যপুস্তক । বুধবার(০১-জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করেন,জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু-এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাদিম সারওয়ার, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আ. হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মো. জাহাঙ্গীর আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান উপজেলা আ.লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন মন্ডল প্রমুখ।

