মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরাক ত্যাগের নির্দেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ০৩, ২০২০

মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরাক ত্যাগের নির্দেশ

সময় সংবাদ ডেস্ক//
ইরাকের বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার পর    ইরাক ত্যাগের জন্য মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। যতদ্রুত সম্ভব ইরাক ত্যাগের জন্য এ আহ্বান জানিয়েছে সেখানকার মার্কিন দূতাবাস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরে রকেট হামলা চালায় যুক্তরাষ্ট্র।এতে জেনারেল কাসেম সোলেইমানিসহ আটজন নিহত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটসের (পিএমইউ) সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিসও নিহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এক বিবৃতিতে পেন্টাগন জানায়, জেনারেল সোলেইমানি ইরাকে মার্কিন কূটনীতিক এবং কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। জেনারেল সোলেইমানি এবং তার কুদস বাহিনী শত শত মার্কিনি এবং জোটের সদস্যের হতাহতের পেছনে দায়ী।

ইরানের ভবিষ্যৎ হামলা প্রতিহত করতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের লোকজনকে রক্ষায় যুক্তরাষ্ট্র সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে যাবে।

ইরানের গণমাধ্যমেও জেনারেল সোলেইমানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্স বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হামলায় জেনারেল সোলেইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহানদিস নিহত হয়েছেন।

জেনারেল সোলেইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে আরও উত্তেজনা বাড়বে বলে আশঙ্কা দেখা যাচ্ছে।এ ঘটনায় আমেরিকার ওপর ‘তীব্র প্রতিশোধ’ নেওয়া হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন ইরানের সর্ব্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি। 

Post Top Ad

Responsive Ads Here