ফেসবুকে রাসুলকে নিয়ে কটূক্তি, শিক্ষার্থী গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০১, ২০২০

ফেসবুকে রাসুলকে নিয়ে কটূক্তি, শিক্ষার্থী গ্রেফতার


সময় সংবাদ ডেস্ক//
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তর সরকারকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। অন্তর সরকার ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের ৫ম পর্বের শিক্ষার্থী। বুধবার (১ জানুয়ারি) বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেসবুকে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) দিলে তার স্ট্যাটাস ভাইরাল হয়। পরে পলিটেকনিকের শিক্ষার্থীরা তাকে আটক করে অধ্যক্ষের হাতেতুলে দেয়। এ ঘটনায় অধ্যক্ষ কেতোয়ালী থানার পুলিশকে খবর দিলে অন্তরকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। অন্তর সরকার আদালতে ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় বলেও জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here