ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ০৩, ২০২০

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩

সময় সংবাদ ডেস্ক//
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ এ দাঁড়িয়েছে। লেবাক অঞ্চল বাদে বৃহত্তর জাকার্তার মধ্যেই মারা গেছেন ৩৫ জন। হাজার হাজার মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে। খবর জাকার্তা পোস্টের।

সমাজকর্ম মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জতীয় দুর্যোগ প্রশমন সংস্থা শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় জানিয়েছে, পশ্চিম জাকার্তায় সর্বোচ্চ সংখ্যক ১৬ জনের মৃত্যু হয়েছে। বানতেনে আটজন এবং পূর্ব জাকার্তায় সাতজনের মৃত্যু হয়েছে।

২০১৩ সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা বলে বিবেচনা করা হচ্ছে। ওই বছরের বন্যায় ৫৭ জন প্রাণ হারিয়েছেন। 

Post Top Ad

Responsive Ads Here