তৃতীয় দল হিসেবে প্লে অফে ঢাকা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০৮, ২০২০

তৃতীয় দল হিসেবে প্লে অফে ঢাকা

SPORTS DESK-
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে ঢাকা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বল হাতে দলীয় নৈপুণ্যে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ঢাকা। রংপুরকে ৬১ রানে হারিয়ে প্লে অফের টিকিট কাটলো মাশরাফী বিন মোর্ত্তজার দল।

ঢাকার দেয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৪ রানেই অল আউট হয়ে যায় রংপুর।
এর আগে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন। শুরু থেকেই রানের লাগাম চেপে ধরে রংপুরের বোলাররা। হাত খুলে খেলতে পারেননি ঢাকার কোনো ব্যাটসম্যান। তামিম ইকবাল ও শাদাব খান ছাড়া আর কেউ বলার মতো রান পাননি।

ওপেনিংয়ে নেমে ৩৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন তামিম। শেষ দিকে শাদাব খানের ১৯ বলে ৩১ রানের ক্যামিও ইনিংসের কল্যাণে লড়াই করার মতো সংগ্রহ পায় ঢাকা। দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ১৩ রান করেন আরিফুল হক।



রংপুরের বোলারদের মাঝে তিনটি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। এছাড়া মোহাম্মদ নবী দুটি উইকেট লাভ করেন।

এবারের আসরে লিগ পর্ব থেকেই মিশন শেষ করেছে সিলেট থান্ডার। এর আগে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্লে-অফের দৌঁড়ে এখন রইলো খুলনা টাইগার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।

Post Top Ad

Responsive Ads Here