বেলকুচিতে ৪ সন্তানের জননীর মৃতদেহ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২০

বেলকুচিতে ৪ সন্তানের জননীর মৃতদেহ উদ্ধার

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক কলহের জেরে ৪ সন্তানের জননী ফিরোজা বেগম (৩৫) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম ঐ গ্রামের বাবু প্রামানিকের স্ত্রী।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় খবর পেয়ে থানার ধুকুরিয়াবেড়া গ্রাম থেকে ৪ সন্তানের জননী ফিরোজা বেগম (৩৫) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর জানাযাবে। এব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here