কাউখালীতে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৯, ২০২০

কাউখালীতে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহের উদ্বোধন

কাউখালী প্রতিনিধি:  পিরোজপুরের কাউখালী উপজেলায় দীর্ঘ ২০ বছর পর কৃষকদের কাছ থেকে সরকারিভাবে আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্যগুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। এ সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ,উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মেহেদী হাসান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপংকর মিস্ত্রী প্রমুখ।

 উপজেলায় চলতি আমন মৌসুমে ৪১৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উপজেলায় লটারির মাধ্যমে নির্বাচিত ১৭৭ জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হবে। একজন কৃষক ২৬ টাকা দরে সর্বনি¤œ ১২০ কেজি ও সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান বিক্রি করতে পারবে।

Post Top Ad

Responsive Ads Here