মধুপুর-ধনবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ পত্যাবর্তন দিবস পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ১০, ২০২০

মধুপুর-ধনবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ পত্যাবর্তন দিবস পালন


হাফিজুর রহমান.ধনবাড়ী প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে  শুক্রবার সকাল ৮ টায় মধুপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন সহ দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ পত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন করেন মধুপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সাধারন সম্পাদক মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সরোওয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান নাসির আহমেদ শরীফ সহ যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে,টাঙ্গাইলের ধনবাড়ীতে শুক্রবার সকাল ৮ টায় ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন সহ দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ পত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন করেন ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ মীর ফারুক আহমাদ ফরিদ, সিনিয়র সহসভাপতি আ: হালিম, হাফিজুর রহমান শোভা, আজাদ বকল, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সদস্য মাহমুদা খাতুন এলি, মহিলা আওয়ামীলীগ নেত্রী করুনা বকল, যুবলীগ সভাপতি মনিরুজ্জামান বকল, সাধারন সম্পাদক মিলন সহ ছাত্রলীগ সহ আওয়ামীলীগীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here