মেহের আমজাদ,মেহেরপুর//
“সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন” এই প্রতিপাদ্যে মেহেরপুরে প্রকৃতি ও জীবন মেলা উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের করা হয় । র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় । র্যালীতে অংশগ্রহন করেন মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম শাহীন , মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, পরিবেশবিদ ছহিউদ্দিন ডিগ্রি কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রেজা, ছহিউদ্দিন ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক ড. আলিবদ্দিন,মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রফিক-উল-আলম সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ।

