মেহেরপুর কারাগারে বন্দীদের মাঝে বালিশ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ০৪, ২০২০

মেহেরপুর কারাগারে বন্দীদের মাঝে বালিশ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


মেহের আমজাদ,মেহেরপুর //
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা কারাগার প্রাঙ্গণে বন্দীদের মাঝে বলিশ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকাসক্তসহ বিভিন্ন বন্দীদের নিয়ে জেলা কারাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেল সুপাার কামরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ শরিয়তউল্লাহ, জেলার শরিফুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আতাউল গনি কয়েদীদের হাতে বালিশ তুলে দেন। জেল সুপার কামরুল হুদা জানান, বালিশগুলো গত সপ্তাহে ঢাকা থেকে আসে। এরপর কারাগারের দর্জি কয়েদীরা এগুলো ব্যবহার উপযোগী করেন। এসব বালিশ কারাগারের ২১৪ জন কয়েদিকে দেয়া হয়েছে। তিনি আরও জানান, দেশের বিভিন্ন কারাগারে বালিশ দেয়া শুরু করেছে বতর্মান সরকার যা ব্রিটিশ আমল থেকে ছিলো না। 

Post Top Ad

Responsive Ads Here