অস্ট্রেলিয়ার দাবানলে ৫০ কোটি প্রাণীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০২, ২০২০

অস্ট্রেলিয়ার দাবানলে ৫০ কোটি প্রাণীর মৃত্যু

সময় সংবাদ ডেস্ক//
দু’মাসেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় জ্বলতে থাকা দাবানলে প্রায় ৫০ কোটি বন্যপ্রাণী প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এছাড়া দাবানলে এখন পর্যন্ত অন্তত ১৮ জন মানুষ নিহত হয়েছেন। 

ইউনিভার্সিটি অব সিডনির পরিবেশবিদদের বরাতে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দাবানলে সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ৪৮ কোটি স্তন্যপায়ী, পাখি ও সরীসৃপ মারা গেছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

দাবানলে পুড়ে ছাই হয়েছে গেছে হাজার হাজার কোয়ালা। বিলুপ্তির ঝুঁকিতে থাকা এ প্রাণীটির বেশিরভাগই বাস করতো অস্ট্রেলিয়ার বনাঞ্চলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিউ সাউথ ওয়েলস রাজ্যের মধ্য-দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে বসবাসরত প্রায় আট হাজার কোয়ালা মারা গেছে এ দাবানলে, যা এ অঞ্চলের কোয়ালা জনসংখ্যার এক তৃতীয়াংশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলবর্তী অঞ্চলে দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচার চেষ্টা করছে ক্যাঙ্গারুরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন স্থানে অসংখ্য প্রাণী পুড়ে মরে গেছে। কাকাতুয়াসহ অন্য অনেক পাখি মরে গাছের নিচে পড়ে থাকতে গেছে।

যেসব কৃষক আগুন থেকে বাঁচার জন্য অন্য স্থানে আশ্রয় নিয়েছিলেন, তারা পরে বাড়ি ফিরে দেখেন পুড়ে ছাই হয়ে গেছে ফসলি জমি, গৃহপালিত ও বন্যপ্রাণী। 

পরিবেশ সংরক্ষণ পরিষদের পরিবেশবিদ মার্ক গ্রাহাম বলেন, ‘খুব উষ্ণ ও দ্রুত’ এ দাবানলে পুড়ে মরে গেছে অসংখ্য প্রাণী। বিশাল এলাকা এখনো জ্বলছে দাবানলে। এতে সামনের দিনগুলোতে আরও অনেক প্রাণী পুড়ে মরবে। পরবর্তীকালে সম্ভবত ওইসব প্রাণীদের মরদেহও খুঁজে পাওয়া যাবে না। 

সেচ্ছাসেবী প্রাণী উদ্ধারকর্মী ট্র্যাসি বার্গেস বলেন, প্রত্যাশার চেয়ে খুব কম প্রাণীকে আহতাবস্থায় চিকিৎসার জন্য আনা হচ্ছে, যা বেশ উদ্বেগজনক। আমাদের দুশ্চিন্তার কারণ এটাই যে, হয়তো তারা মরেই গেছে, তাই তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হচ্ছে না।

Post Top Ad

Responsive Ads Here