মায়ের মৃত্যুতে গড়াগড়ি খাচ্ছিল-কাঁদছিল হাতি শাবক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ০৫, ২০২০

মায়ের মৃত্যুতে গড়াগড়ি খাচ্ছিল-কাঁদছিল হাতি শাবক

সময় সংবাদ ডেস্ক//
কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁওর গহীন অরণ্যে একটি মৃত মা-হাতির সন্ধান পেয়েছে বন বিভাগ। ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিটের জঙ্গল খুটাখালী মৌজার কাইস্যার ঘোনা এলাকায় শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে এই মৃত হাতির সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, নিয়মিত টহল দল ও প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা ঘটনাস্থলে ছুটে যান।

ফুলছড়ি রেঞ্জের কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া বলেন, রাজঘাট বিট কর্মকর্তার দেয়া খবরে আমরা ঘটনাস্থলে যাই। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো পর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. তৌহিদুল ইসলাম, সদরের বিশেষ টহলের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, ডুলহাজারা সাফারি পার্কের চিকিৎসক মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে আসেন।

স্থানয়িরা জানান, মৃত হাতিটিকে দেখতে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। মৃত মা-হাতির পাশে একটি হাতি শাবক বার বার শুয়ে পড়ছিল, গড়াগড়ি খাচ্ছিল এবং কাঁদছিল। মাকে উঠানোর জন্য বার বার এদিক-সেদিন দৌড়াদৌড়ি করেছিল শাবকটি। মায়ের কোনো সাড়াশব্দ না পেয়ে চোখ-মুখ স্পর্শ করছিল বার বার। মায়ের প্রতি অবুঝ হাতি শাবকের ভালোবাসার দৃশ্য দেখে সবার চোখ পানিতে ভিজে যায়।

তারা জানায়, মা-হাতিটি সকালেও চারদিকে ছোটাছুটি করছিল। একসময় হাতিটি মাটিতে শুয়ে পড়ে। পাশে কাজ করা এক শ্রমিক হাতিটি শুয়ে আছে দেখে দূরে অবস্থান নেন। দীর্ঘক্ষণ নড়াচড়া না দেখে স্থানীয় রাজঘাট বিট কর্মকর্তাকে বিষয়টি জানান তিনি। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত হন হাতিটি মারা গেছে।

এলাকাবাসী জানায়, মা-হাতিটির দেহে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। তাদের ধারণা, কে বা কারা কয়েক দিন আগে মা-হাতিটিকে গুলি করেছিল। এরপর চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, মৃত হাতিটির দেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Post Top Ad

Responsive Ads Here