জয়পুরহাটের পাঁচবিবিতে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ০৫, ২০২০

জয়পুরহাটের পাঁচবিবিতে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
নানা আয়োজনে জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার(০৪-জানুয়ারি) বিকালে বাংলাদেশ ছাত্রলীগ পাঁচবিবি পৌর শাখার আয়োজনে পাঁচবিবি পৌর পার্কে কেক কাটেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান রাজু।
এর আগে উপজেলা আ.লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিম, পৌর আ.লীগের যুগ্ম-সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা ওবায়েদুল, আ.লীগ নেতা আমিনুল ইসলাম, আ.লীগ নেতা জাহিদুল মাষ্টার ও ছাত্রলীগ নেতা রাজ হোসেন নুহু প্রমূখ।

Post Top Ad

Responsive Ads Here