মেহেরপুরে অসময়ে আমরা কজন সংগঠনের কম্বল বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ০৫, ২০২০

মেহেরপুরে অসময়ে আমরা কজন সংগঠনের কম্বল বিতরণ


মেহের আমজাদ,মেহেরপুর//
অসময়ে আমরা কজন একটি ব্যতিক্রমধর্মী সেবামূলক সংগঠন। এ সংগঠন কর্তৃক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় ১০০ জন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় । কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অসময়ে আমরা কজন সংগঠনের সভাপতি ও হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন। সংগঠনের সাধারণ সম্পাদক  রাশেদ খাঁন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সদস্য পলাশ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সুজন, ফিরোজ, মুন, নাসিম, রাব্বি প্রমুখ।


Post Top Ad

Responsive Ads Here