মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী মেহেরপুর জেলা পর্যায়ে ৪৯ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। জেলা শিক্ষা অফিসার আমান উদ্দিন মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান শিক্ষক মিয়ারুল ইসলাম,সানজিদা ইসলাম,মোঃ আশরাফুজ্জামান,শাহারুল ইসলাম,আহামেদ আলী,মোঃ তাজউদ্দিন,সহকারী প্রধান শিক্ষক আলীফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমীক সুপারভাইজার আনারুল ইসলাম।

