মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুরে গাঁজা রাখার দায়ে রুবেল হোসেন নামের এক ব্যাক্তির এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার দুপুরের দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈনউদ্দিন এ আদেশ দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিচালক শাহজালাল খান। এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গাঁজাসহ রুবেল হোসেনকে আটক করে। সাজাপ্রাপ্ত রুবেল মেহেরপুর সদর উপজেলার দিঘির পাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

