যুদ্ধের ভার বহনের ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই: স্পিকার পেলোসি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০৮, ২০২০

যুদ্ধের ভার বহনের ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই: স্পিকার পেলোসি


DESK REPORT-
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, এই মুহূর্তে নতুন করে কোনও যুদ্ধের ভার বহন করার মতো ক্ষমতা নেই যুক্তরাষ্ট্র ও বিশ্বের।

ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি ঘাঁটিতে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ইরানি নিউজ সাইট পার্সটুডে।

পেলোসি বলেন, আমরা বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ইরাকে আমাদের সেনা আছে। আমরা অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করবো এবং অপ্রয়োজনীয় উসকানির অবসান ঘটাবো।

এদিকে দিকে বুধবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক টুইটে  ট্রাম্প লেখেন, ‘সবকিছু ঠিক আছে! ইরান থেকে ইরাকে অবস্থিত দুই ঘাঁটিতে মিসাইল ছোড়া হয়েছে। এখন হতাহত ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে। এ পর্যন্ত সব ঠিকই আছে! আমাদের বিশ্বের যেকোনো জায়গায় সবচেয়ে শক্তিশালী এবং সজ্জিত সামরিক বাহিনী রয়েছে! কাল সকালে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার) আমি একটি বিবৃতি দিচ্ছি।’

Post Top Ad

Responsive Ads Here