কুমিল্লায় ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০১, ২০২০

কুমিল্লায় ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার


সময় সংবাদ ডেস্ক//
কুমিল্লায় দশ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে র‌্যাব। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার হওয়া দুইজন হচ্ছে, কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকার মৃত হাসমত আলীর ছেলে আশরাফ মাহমুদ আক্কাছ (৩৫), একই উপজেলার সুজানগর এলাকার মো. শাহ আলম মিয়ার ছেলে মো. রিয়াজ (২০)। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

কুমিল্লা র‌্যাব ১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম ও কক্সবাজার থেকে মাদকদ্রব্য এনে কুমিল্লা জেলা শহরসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here