শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে চারটি ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা আদায় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৯, ২০২০

শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে চারটি ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা আদায়

ঝিনাইদহ প্রতিনিধিঃ  
ঝিনাইদের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে চারটি ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।
ভ্রাম্যমান আদালত উপজেলার ষষ্টিবর এলাকায় বর্ষা ব্রিকসকে ৫লাখ, পৌর এলাকার চুন্টি ব্রিকসকে ৫ লাখ ও বিএন্ডসিও ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করে ভাটা ৩টির ড্রাম চিমনিগুলো গুড়িয়ে দেয়। এছাড়াও গাড়াগঞ্জ চন্ডিপুর শিলা ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করে। ৪টি ইটভাটায় সর্বমোট ১৮ লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

Post Top Ad

Responsive Ads Here