শৈলকুপায় স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৯, ২০২০

শৈলকুপায় স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপার বড়দা-গাড়াগঞ্জ ব্রীজের নিকট স্পিড ব্রেকার ও ফুটপাথের দাবিতে কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে এলাকার ছাত্র-ছাত্রী বৃন্দ। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে খুলনা কুষ্টিয়া মহাসড়ক এর বর্ধ ব্রীজের নিকট ছাত্রছাত্রীরা অবরোধ করে। তাদের দাবি পাশে রাস্তার সাথে মহাসড়ককে কোন দাঁড়ানোর জায়গা না থাকায় সোহান মৃত্যুবরণ করেছে সড়ক দুর্ঘটনায় ‌।

যাতে আর কোন প্রাণ সড়ক দুর্ঘটনায় না ঝরে, সে জন্য ব্রিজের দু’পাশে স্পিডব্রেকার, রানীনগর গ্রাম থেকে উঠার পথে ব্রিজ পর্যন্ত মহাসড়কে ফুটপাত, এখানে সর্বোচ্চ গতিসীমা ৩০ থেকে ৪০ কিলোমিটারের দাবি তে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে শৈলকূপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান, সাবেক  ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লার তাদের আশ্বস্ত করলে অবরোধ ছেড়ে দেন।

Post Top Ad

Responsive Ads Here