ঝিনাইদহে শিখড়ের পক্ষ থেকে দুস্থদের মাঝে কম্বল বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৯, ২০২০

ঝিনাইদহে শিখড়ের পক্ষ থেকে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি :
শীতে কষ্টে থাকা মানুষের পাশে’ এ স্লোাগানে ঢাকার মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয় ৮২ ব্যাচের সংগঠন শিখড় এর আয়োজনে গরী-দুস্থদের মাঝে আড়াই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় ঝিনাইদহ সরকারী কেসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক,জেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি কামালুজ্জামান,সাবেক কমান্ডার গোলাম মোস্তফা লোটন, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক সাইফুল মাবদু,সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, বাংলাদেশ টেলিভিশনের সাবেক জেলা সংবাদদাতা ও সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল এবং ৭১ টিভির জেলা প্রতিনিধি রাজিব হাসানসহ অনেকেই উপস্থিত ছিলেন। অতিথিরা শিখড়ের পক্ষ থেকে আড়াই শতাধিক দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করেন।

Post Top Ad

Responsive Ads Here