ভোলায় যুবলীগ সম্পাদক ও ইয়াবা,গাঁজা,মাদক বিক্রির টাকা সহ আটক ৯ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৯, ২০২০

ভোলায় যুবলীগ সম্পাদক ও ইয়াবা,গাঁজা,মাদক বিক্রির টাকা সহ আটক ৯


ভোলা সংবাদাতাঃ
ভোলা বোরহানউদ্দিনে ইয়াবা গাঁজা ও মাদক বিক্রির টাকা এবং উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সহ ৯ জনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।

আজ (৯ জানুয়ারী)বৃহস্পতিবার  রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম.এনামুল হকের নেতৃত্বে  পুলিশ অভিযান চালিয়ে বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল খান সহ ৯ জনকে ৩১৩ পিচ ইয়াবা ও ১ কেজি ২৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, কুঞ্জের হাট  এলাকার মৃত আবু তাহের ভূঁইয়ার ছেলে মোকাম্মেল হক ভূঁইয়া, তজুমুদ্দিন তালুক গ্রামের মৃত আবদুর রব তালুকদারের ছেলে সবুজ তালুকদার, শশীভূষণ থানা দক্ষিন চর মঙ্গল এলাকার মৃত সিদ্দিক বেপারীর ছেলে কবির বেপারী, বোরহানউদ্দিন পৌরসভা ৫ নং ওয়ার্ডের ইউনুস মিয়ার ছেলে মামুন, শশীভূষণ রসুলপুর এলাকার মৃত আইনুদ্দিনের ছেলে মোশারেফ হোসেন মঞ্জু, তজুমদ্দিন কেয়ামুল্লাহ এলাকার মৃত শেরাজল হকের ছেলে শাহাবুদ্দিন, জয়া ৭নং ওয়ার্ডের মৃত মজিবল হক মৃধার ছেলে মো. মাকসুদুর রহমান,কাচিয়া ২ নং ওয়ার্ডের মো. ছিদ্দিকের ছেলে মো. সাদ্দাম হোসেন ও জয়া ৭ নং ওয়ার্ডের মৃত আ.রশিদ খানের ছেলে  বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল খান।

স্থানীয়রা জানান, মোকাম্মেল হক ভূঁইয়া কুঞ্জের হাট ডি টি এম মাধ্যমিক বিদ্যালয় কেরানির চাকরির আড়ালে ভোলা জেলায় মাদকের সিন্ডিকেট তৈরি করেছেন। তিনি স্থানীয় রাজনৈতিক অসাধু ব্যক্তির ছত্রছায়ায়  বীরদর্পে মাদক ব্যবসাসহ নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। বেশ কিছুদিন ধরে কুঞ্জের হাট এলাকায় একটি হিন্দু পরিত্যক্ত বাড়িতে নির্জন স্থানে ঘর তৈরি করে ইয়াবার ব্যবসা পরিচালনা করেন। তারই ধারাবাহিকতায় গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মোকাম্মেল ভূঁইয়ার মাদকের আস্তানায় হানা দিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল খানসহ  ভোলা জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৯ জনকে আটক করে পুলিশ।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. এনামুল হক এর সত্যতা নিশ্চিত করেন এবং বলেন আটককৃতদের ভোলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here